মালয়েশিয়ায় নিয়োগকর্তাদের যে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী

March 02, 2023 at 05:38AM
from somoynews.tv | RSS Feed
মালয়েশিয়ায় স্থানীয় কর্মী ছাঁটাই করে বিদেশিকর্মী নিয়োগ দিলে নিয়োগকর্তাদের কোটা অনুমোদন বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী ভি শিবাকুমার। তিনি বলেছেন, স্থানীয় কর্মীদের ছাঁটাই করে মালয়েশিয়ার বিভিন্ন খাতে শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশসহ ১৫টি সোর্স কান্ট্রি দেশ থেকে বিদেশিকর্মী কর্মসংস্থান শিথিলকরণ পরিকল্পনার (পিকেপিপিএ) মাধ্যমে আনা নিয়োগকারীর স্থানীয় কর্মী ছাঁটাইয়ের প্রমাণ মিললে সেসব নিয়োগকর্তাদের কোটা অনুমোদন বাতিল করা হবে।
স্থানীয় সময় বুধবার (১ মার্চ) এক বিবৃতিতে নিয়োগকর্তাদের সতর্ক করে দেন মানবসম্পদমন্ত্রী ভি শিবাকুমার। বিবৃতিতে তিনি বলেন, যেসব মালিক বা কোম্পানি স্থানীয় কর্মীদের ছাঁটাই করে তাদের পরিবর্তে বিদেশি কর্মী নিয়োগ করা দেশটির শ্রম আইন ১৯৫৫-এর ধারা ৬০এম বিধানের পরিপন্থি।
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো নিয়োগকর্তা বা সংস্থা এই জাতীয় অপরাধ করেছে বলে প্রমাণিত হলে প্রতিটি অপরাধের জন্য ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা যেতে পারে এবং মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) প্রদত্ত বিদেশি কর্মী কোটার অনুমোদনও বাতিল করবে।
আরও পড়ুন: প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া সরকার
মালয়েশিয়ায় জনবল সংকটের জরুরি সমস্যা সমাধানে বৃক্ষরোপণ, উৎপাদন, নির্মাণ, কৃষি ও সেবা (রেস্টুরেন্ট) এই পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে বিদেশিকর্মী কোটার আবেদন দ্রুত অনুমোদনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত বৈদেশিক কর্মী শিথিলকরণ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
এদিকে বিদেশিকর্মী কোটার আবেদন অনুমোদনের পর স্থানীয় কোম্পানিগুলো তাদের স্থানীয় কর্মীদের ছাঁটাই করার বিষয়ে মন্ত্রণালয় অনেক অভিযোগ পেয়েছে। সবশেষ পেনাং রাজ্যে ১০২ জন স্থানীয় কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: অবৈধ কর্মীদের বৈধ করা হচ্ছে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি মালিক ও স্থানীয় কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, তাদের কোটা ও বিদেশিকর্মী নিয়োগের অনুমতির আবেদন জনবলের ঘাটতি পূরণের জন্য অনুমোদিত হয়েছে এবং বিদ্যমান স্থানীয় শ্রমিকদের প্রতিস্থাপনের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।
তিনি বলেন, আমি নিয়োগকর্তাদের পরামর্শ দিতে চাই যে, দেশের প্রতিটি চাকরিশূন্য স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া উচিত। যেসব মালিক বা কোম্পানি স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করে তাদের পরিবর্তে বিদেশিদের নিয়োগ দেয়, তা শ্রম আইন ১৯৫৫-এর ৬০এম ধারার পরিপন্থি।