যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৬


March 28, 2023 at 05:30AM
from somoynews.tv | RSS Feed

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন মতে, সোমবার (২৭ মার্চ) সকালে টেনেসির ন্যাশভিলের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিন শিশু নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছে তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, পুলিশের হাতে বন্দুকধারীও নিহত হয়েছে। 

আরও পড়ুন: মিসিসিপিতে আবারও তীব্র ঝড়ের শঙ্কা, জরুরি অবস্থা জারি

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিন শিশু গুলিবিদ্ধ হয়। তাদেরকে নিকটস্থ একটি হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

পুলিশ বলেছে, বন্দুকধারী একজন নারী, ‘যাকে কিশোরী বলে মনে হচ্ছে’। তবে তার পরিচয় জানতে কাজ করছেন তারা। পুলিশ আরও জানিয়েছে, তার কাছে অন্তত দুটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। তবে ঠিক কী কারণে হামলা চালিয়েছে, তা এখনও পরিস্কার নয়।  

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url