অপরূপ সৌন্দয্যে ঘেরা সিলেট স্টেডিয়াম টাইগারদের লাকি ভেন্যু

March 18, 2023 at 06:48AM
from somoynews.tv | RSS Feed
অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভেন্যুর সৌন্দর্যের মতো এখানে টাইগাররাও পারফর্মেন্স করেছেন সুন্দর। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ ঘিরে নতুন রূপে সেজেছে স্টেডিয়াম। বিনা টিকিটে যেন কেউ ঢুকতে না পারে সে ব্যাপারেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
লর্ডসের আদলে তৈরী অপরূপ সিলেট স্টেডিয়াম বরাবরই টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড। যদিও এখানে সাকিব-তামিমদের খেলার সুযোগ আসে কালেভদ্রে। ২০২০ সালের পর আবারও ওয়ানডে খেলতে সিলেটে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের ভেন্যু এই চায়ের রাজ্য।
আরও পড়ুন: বাংলাদেশ অত্যন্ত নিরাপদ দেশ: তামিম
অধিনায়ক হিসেবে সবশেষ ম্যাচটি এই মাঠে খেলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এখানে ওয়ানডেতে শতভাগ পাশ মার্ক রয়েছে টাইগারদের। ৪টি ওডিআইয়ের সব কটিতেই জয়। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে জিতেছিল বাংলাদেশ।
সিলেটের উইকেট কথা বলেছে ব্যাটারদের পক্ষে। এই মাঠে ওয়ানডেতে সপ্তম সর্বোচ্চ স্কোর গড়েছে বাংলাদেশ। ৩২২ রান করা ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয় পেয়েছিল টাইগাররা। আর স্বাগতিকদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও এই মাঠেই। তামিম ইকবাল আর লিটন দাস মিলে ২৯২ রান তুলেছিলেন ওপেনিং জুটিতে। যেটি এখনও অক্ষুণ্ন রয়েছে।
ব্যক্তিগত অর্জনের দিক থেকে তামিম-লিটনকে দুহাত ভরে দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে তামিম ইকবাল খেলেছেন ৪টি ম্যাচ। যেখানে ১৯৫ এভারেজে তার রানসংখ্যা ৩৯১। ২টি সেঞ্চুরি আর একটি ফিফটির সঙ্গে নিজের ১৫৮ রানের সর্বোচ্চ ইনিংসটিও এই মাঠেই খেলা।
আরও পড়ুন: দুবাই থেকে ফিরে ডানহাতে ব্যাটিং করছেন সাকিব!
সমান টেক্কা দিয়েছেন ডানহাতি ওপেনার লিটন দাস। ১১১ গড়ে এই মাঠে ৪ ম্যাচে তার রান সংখ্যা ৩৩৪। যেখানে ২টি সেঞ্চুরি রয়েছে উইকেটরক্ষক ব্যাটারের। আর ১৭৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংসটিও খেলেছেন এই স্টেডিয়ামে।