রংপুরে নতুন রাডার স্টেশন নির্মাণ কাজ শুরু


April 01, 2023 at 05:48AM
from somoynews.tv | RSS Feed

দীর্ঘ এক যুগ ধরে বিকল রাডার নিয়ে চলা রংপুর আবহাওয়া কার্যালয়ে বসতে যাচ্ছে নতুন ডপলার রাডার। ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাতসহ আবহাওয়ার আগাম নানা তথ্য অন্তত ৬ ঘণ্টা আগেই দেওয়া সম্ভব হবে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রংপুর আবহাওয়া অফিস প্রাঙ্গণে নতুন রাডার ভবন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আবহাওয়া অধিদফতর ও জাইকার কর্মকর্তারা।


বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক ও এই প্রকল্পের পরিচালক আহমেদ আরিফ রশিদ জানান, এ রাডারের মাধ্যমে রংপুর আবহাওয়া কেন্দ্র থেকে চারদিকে ৪০০ কিলোমিটার এলাকা পর্যন্ত ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাতসহ আবহাওয়ার আগাম নানা তথ্য দেওয়া সম্ভব হবে। দুর্যোগের আগে তথ্য পাওয়ায় সংশ্লিষ্টদের সঠিকভাবে পূর্বাভাস দেওয়া যাবে। কালবৈশাখী মেঘের অস্তিত্ব, টর্নেডোর মেঘ, বজ্রপাতের ধরণ বলে দিতে পারবে এই রাডার।


আরও পড়ুন: ঢাকাসহ সারা দেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস


তিনি জানান, মোট ২৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাডার স্টেশনের খরচের মধ্যে ১৯৫ কোটি টাকা অনুদান দিচ্ছে জাইকা। আগামী ২০২৫ সালের মধ্যে ডপলার রাডার স্টেশনটি চালু করা সম্ভব হবে।


বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, কৃষি প্রধান উত্তরাঞ্চলের কৃষি-অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে এ রাডার। প্রতি বছর খরা, বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়ের কারণে আমাদের কোটি কোটি টাকার ফসলহানি হয়। বজ্রপাতের কারণে দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে।


আরও পড়ুন: পুনর্নির্মাণ হচ্ছে বেড়া-বাঘাবাড়ি বাইপাস সড়ক, দূরত্ব কমবে ৫ কিলোমিটার


তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস না থাকায় মৌসুমী রোগব্যাধি বাড়ছে। তাই এখানে ডপলার রাডার স্থাপন করা অত্যন্ত জরুরি ছিল। আগাম বৃষ্টিপাতের তথ্য দেয়ার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করা যাবে। সেইসঙ্গে রংপুরের আবহাওয়ার অবস্থা ও পরিবর্তনজনিত কারণগুলো গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url