সাতক্ষীরায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

March 17, 2023 at 06:08AM
from somoynews.tv | RSS Feed
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনারকাটিতে মাহফিলে মায়ের সঙ্গে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় বার্ষিক ওরশের উদ্দেশে নানার বাড়িতে গিয়েছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষণের শিকার হয় সে। রাত ২টার দিকে ওরশ থেকে পাশের গ্রামের দুজন নারী বাড়ি ফেরার পথে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে কাঁদতে কাঁদতে বাগান থেকে রাস্তায় আসতে দেখেন। পরে তারা শিশুটির মামার বাড়িতে নিয়ে যান। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে রাত ৩টার দিকে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে রক্ত দেয়া হয়।
আরও পড়ুন: ভোলায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
শিশুটির ভাষ্য অনুযায়ী, একজন মধ্য বয়সী লোক তাকে পান ও কোক খাইয়ে নিয়ে ধর্ষণ করেছে।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শন করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
]]>