কবরের ভেতর কাঁদছিল যুবক, মাটি খুঁড়ে জীবিত উদ্ধার করল পুলিশ


March 04, 2023 at 05:17AM
from somoynews.tv | RSS Feed

রংপুরের হারাগাছে এক বৃদ্ধার কবর থেকে শফিকুল ইসলাম নামে (২৫) নামে জীবিত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক কবরের মধ্যে বৃদ্ধার মরদেহ কোলে নিয়ে বসে ছিলেন। শুক্রবার (৩ মার্চ) সকালে জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার (১ মার্চ) ধুমেরকুঠি চাঁদমিয়াপাড়ার মৃত আছিমুল্লাহর অশিতিপর স্ত্রী সবিরন নেছা মারা যান। পরদিন বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জানাজার পর জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তার কবর জিয়ার করতে কবরস্থানে গিয়ে দেখেন, কবরের এক কোণে মাটি খোঁড়া। ভেতর থেকে মানুষের গোঙানী শব্দর শব্দ শুনতে পেরে ভয়ে সেখান থেকে বাড়িতে গিয়ে অন্যদের নিয়ে আবার কবরস্থানে গিয়ে যায়। কবরের ভেতরে মরদেহ কোলে নিয়ে ওই যুবক বসে কাঁদছিলেন। পরে পুলিশে খবর দিলে ওই যুবককে কবর থেকে উঠিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।


এ ঘটনায় শুক্রবার দুপুরে মৃত ছবিরনের ছেলে আজহারুল ইসলাম বাদী হয়ে হারাগাছ থানায় একটি মামলা করেন।


আরও পড়ুন: শেরপুরে কবর থেকে কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসী


মামলার বিবরণে আজহারুল বলেন, শুক্রবার সকালে আমার স্ত্রী, বোন এবং মেয়ে আমার মায়ের কবর দেখতে যায়। গিয়ে মাটি সরানো এবং ভেতর থেকে গোঙানীর শব্দ শুনে আমাকে জানায়। আমিসহ অন্যরা কবরের কাছে গিয়ে বাঁশের চাটাই সরিয়ে দেখি, ভেতরে একজন বসে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। গ্রাম পুলিশ আলতাফকে ফোন দিই। তিনিও এসে দেখেন। ভেতরে বসে থাকা যুবককে তিনি চিনতে পারেন। এরপর পুলিশকে খবর দেয় আলতাফ।


ইউপি সদস্য সফিকুল ইসলাম ও স্থানীয়রা বলেন, আটক ওই যুবক মাদকাসক্ত। তিনি মানসিকভাবেও অসুস্থ। এর আগেও নেশার টাকা না পেয়ে নানা বিশৃঙ্খলা করেছে এবং কয়েকবার এ নিয়ে সালিসও হয়েছে।


আরও পড়ুন: পরিবারের অমতে বিয়ের ৭ মাস পর গৃহবধূর মরদেহ উদ্ধার


হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনধিকার প্রবেশ করে মরদেহের অসম্মান করার অপরাধে দায়ের করা মামলায় ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url