মালয়েশিয়ায় নিয়োগকর্তার অবহেলায় ১০ বাংলাদেশি আটক


March 17, 2023 at 06:54AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে কর্মী এনে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে লাপাত্তা হয়েছেন নিয়োগকর্তারা। এসব কর্মীর কাছে বৈধ কাগজপত্র না থাকায় ১০ জনকে আটক করেছে পেনাং রাজ্যের অভিবাসন পুলিশ। সোমবার (১৩ মার্চ) পেনাংয়ের বুকিত মারতাজাম ও বাটারওয়ার্থ এলাকার চারটি স্থানে অভিযান চালিয়ে ওই ১০ জনকে আটক করা হয়।

অভিযানে আটক ১০ বাংলাদেশির মোবাইল ফোনে পাসপোর্ট ও ভিজিট ভিসার ছবি পাওয়া যায়। তবে এসব নথির মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মেয়াদ না থাকায় অভিবাসন বিভাগ তাদের আটক করে।

অভিবাসন বিভাগের একটি সূত্র জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ থেকে ৯৫ জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে। তাদের সেলাঙ্গরের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ছিলো। এ বাবদে বাংলাদেশের একটি এজেন্সি তাদের প্রত্যেকের কাছ থেকে নিয়োগ ফি বাবদ ৫ লাখ টাকা করে নিলেও নিয়োগদাতারা তাদের চাকরি দিতে ব্যর্থ হয়।

আরও পড়ুন: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, সাত রোহিঙ্গাসহ আটক ২২

এর আগে, পেনাং বিমানবন্দরে আটককৃতদের সঙ্গে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির দুই প্রতিনিধি সাক্ষাত করে তাদের পাসপোর্ট নিয়ে লাপাত্তা হয়ে যান। ৯৫ জনের মধ্যে ৪৮ জনের প্রথম ব্যাচ গত ২১ ডিসেম্বর মালয়েশিয়া পৌঁছান এবং পরে তারা সেলাঙ্গর রাজ্যে চলে যান। এরপর ৪৭ জনের দ্বিতীয় ব্যাচটি গত ২৯ ডিসেম্বর দেশটির পেনাং রাজ্যে পৌঁছান। সেখানকার নিয়োগকর্তারা তাদের একটি হোস্টেলে গাদাগাদি করে থাকতে দেন এবং খাবারের মান ছিল খুবই নিম্নমানের। 

এ বিষয়ে পেনাং শ্রম বিভাগের একটি সূত্র জানিয়েছে, অভিবাসী শ্রমিকদের খারাপ পরিবেশে রাখার বিষয়ে সদর দপ্তর থেকে তারা একটি প্রতিবেদন পেয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার জানিয়েছেন, তিনি বাংলাদেশের একজন কূটনৈতিক প্রতিনিধির কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন, যেখানে জানুয়ারিতে চালু হওয়া বৈদেশিক কর্মী কর্মসংস্থান শিথিলকরণ পরিকল্পনার আওতায় দুই সপ্তাহ আগে মালয়েশিয়ায় পৌঁছায় ১১৭ জন বাংলাদেশি কর্মী যাদের কাউকে কাউকে চাকরি দিতে ব্যর্থ হয় নিয়োগকর্তা। তবে পেনাং শ্রম দফতর সূত্রে জানা যায়, তখন যে ১১৭ জন শ্রমিকের কথা উল্লেখ করা হয়েছিলেন তাদের মধ্যে এই ৯৫ জন ছিল না।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url