নিখোঁজ জিডির ৫ দিন পর ভুট্টা খেতে কিশোরের মরদেহ


March 05, 2023 at 04:56AM
from somoynews.tv | RSS Feed

ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে সাইফুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু এর পাঁচ দিন পর শনিবার (৪ মার্চ) দুপুরে রাণীশংকৈলের ভুট্টা খেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহত সাইফুল উপজেলার দামোলপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভুট্টা খেতে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে আছে-এমন খবর পেয়ে শনিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। শুরুতে লাশ শনাক্তে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। নিহত হওয়ার বিষয়ে তথ্য উদঘাটনের চেষ্টা চালান।


আরও পড়ুন: নিখোঁজের পরদিন হাসপাতালে কিশোরের মরদেহ, প্রেমিকা পুলিশের হেফাজতে

পুলিশ জানায়, স্থানীয়রা রাণীশংকৈল উপজেলার রামরায় দিঘির পাশে একটি ভুট্টা খেতে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানায়, কয়েকদিন আগে অটোরিকশা নিয়ে রাণীশংকৈল যায় সাইফুল। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ২৮ ফেব্রুয়ারি হরিপুর থানায় জিডি করা হয়। এর পাঁচ দিন পর শনিবার তার লাশ উদ্ধার করলো পুলিশ।


আরও পড়ুন: নিখোঁজের দুু’দিন পর ভুট্টাক্ষেতে কিশোরের মরদেহ


স্বজনরা অভিযোগ করে বলেন, নিখোঁজের পর থানায় জিডি করা হয় তাকে জীবিত উদ্ধারের জন্য। অথচ জিডির কোন গুরুত্ব দেয়নি পুলিশ। যদি গুরুত্ব দিতো পুলিশ, তাহলে হয়তো সাইফুলকে জীবিত পাওয়া যেতো। সাইফুলকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেয়ার দাবি পরিবারের


নিহতের পরিবারের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি  জানান, জিডি করার পর গুরুত্ব সহকারে তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url