সোমবার বন্ধ থাকবে কালুরঘাট সেতু

March 06, 2023 at 12:22AM
from jagonews24.com | rss Feed
চট্টগ্রাম মহানগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের সবচেয়ে পুরোনো কালুরঘাট সেতু সোমবার (৬ মার্চ) বন্ধ থাকবে।
রোববার (৫ মার্চ) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী মো. আবরার হোসেনের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেতুর উভয় প্রান্তে উচ্চতা প্রতিবন্ধক স্থাপন করা হবে। এ কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ থাকবে।
এ সময় মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ কালুরঘাট সেতু ব্যবহারীদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
ইকবাল হোসেন/এএএইচ