'বঙ্গবন্ধুর উন্নয়নকে অস্বীকার করা মানে বাস্তবতাকে অস্বীকার করা'


March 18, 2023 at 05:43AM
from somoynews.tv | RSS Feed

বঙ্গবন্ধুর উন্নয়নকে যে অস্বীকার করে সে বাস্তবতাকে অস্বীকার করে বলে মন্তব্য করেছেন বেসমরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


আরও পড়ুন: বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন: উবায়দুল মোকতাদির চৌধুরী


উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অজপাড়া গ্রামের এক ধনাঢ্য কৃষকের ঘরে জন্মগ্রহণ করে পুরো জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। কেউ অস্বীকার করতে পারবে না যে বঙ্গবন্ধু সময়ে মাত্র সাড়ে ৩ বছরে বাংলাদেশ স্বল্প উন্নত দেশে পরিণত হয়েছিল। যে এই বিষয়টি অস্বীকার করে সে বাস্তবতাকে অস্বীকার করে।


ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌরসভার মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url