সাদের ফাউলে জামালের ক্ষোভ


March 29, 2023 at 05:50AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সাদ উদ্দীন ফাউল করার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। যে ফাউলের কারণে পেনাল্টি পেয়ে বাংলাদেশকে হারিয়েছে সিশেলস।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-সিশেলস। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় সিশেলস। দলের হয়ে পেনাল্টি থেকে গোল করেন চেলসির সাবেক ফুটবলার মিকাইল ম্যানসিয়েন্নে।

 

আরও পড়ুন: এক ভুলেই সিরিজ হাতছাড়া বাংলাদেশের


ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা বোকার মতো একটা পেনাল্টি দিয়েছি। আর সেখান থেকে গোল পেয়েছে সিশেলস এবং জিতেছে। এমন পেনাল্টি আমরা আগেও দিয়েছি। এটা বোকামি ছাড়া আর কিছুই না।’

বাংলাদেশ-সিশেলস ম্যাচ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-সিশেলস ম্যাচে ফাউলের মুহূর্ত। ছবি : সংগৃহীত


সাদের এমন ভুল এই প্রথম নয়। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে এবং শ্রীলঙ্কায় তিন জাতি সিরিজেও পেনাল্টি উপহার দিয়েছিলেন তিনি। ফলে বাংলাদেশের অধিনায়কের ক্ষোভ প্রকাশকে অনেকে স্বাভাবিকভাবেই দেখছেন। 

 

আরও পড়ুন: বার্সায় ফিরলে মেসির বেতন কমবে, যুক্তরাষ্ট্রে বাড়বে

 


এ দিন জয় অথবা ড্র হলে সিশেলসের বিপক্ষে সিরিজ জয় হতো বাংলাদেশের। কিন্তু হারের কারণে ১-১ সমতায় সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। এর আগে গত ২৫ মার্চ প্রথম ম্যাচে ১-০ গোলে সিশেলসকে হারিয়েছিল লাল-সবুজের দল। কিন্তু দ্বিতীয় ম্যাচটি হারায় সিরিজটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url