পল্লবী থানা বিএনপির আহ্বায়ক সাজ্জাদ হোসেনকে দল থেকে অব্যাহতি

March 06, 2023 at 11:00PM
from jagonews24.com | rss Feed
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি-ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৬ মার্চ) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপি-ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্যসচিব আমিনুল হক এ সিন্ধান্ত অনুমোদন করেন।
কেএইচ/এমআইএইচএস