আফ্রিদির হ্যাটট্রিকে ইতিহাস গড়া হলো না কোয়েটার

March 12, 2023 at 06:14AM
from somoynews.tv | RSS Feed
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরকে বলা চলে বোলারদের বধ্যভূমি। গত কয়েকটা ম্যাচেই রান ছাড়িয়েছে ৪৫০। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট করতে নেমে উসমান খানের সেঞ্চুরিতে রান সংগ্রহের রেকর্ড গড়ে মুলতান সুলতানস। জবাবে ব্যাট করতে নেমে ইতিহাস গড়ার দ্বারপ্রন্তে গিয়েও অল্পের জন্য ব্যার্থ হলো একদিন আগে রান তাড়ার রেকর্ড গড়া কোয়েটা গ্লাডিয়েটর্স।
রাওয়ালপিণ্ডির ব্যাটিং স্বর্গে শনিবার (১১ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উসমান খানের সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ে মুলতানস সুলতানস। জবাবে ব্যাট করতে নেমে মুলতানের বিশাল সংগ্রহ তাড়া করে জয়টাকে প্রায় ছিনিয়েই নিয়েছিল কোয়েটা গ্লাডিয়েটর্স। কিন্তু শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৩ রানেই থামতে হয়েছে তাদের। ৯ রানে ম্যাচ হেরে প্লে-অফ স্বপ্নের জলাঞ্জলি দিতে হলো তাদের।
টস হেরে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। মোহাম্মদ নেওয়াজের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে মাত্র ৬ ওভার সময় নেন উসমান খান। বিধ্বংসী এই ওপেনারের ঝড়ে ৬.৩ ওভারে একশ রান তুলে ফেলে মুলতান।
আরও পড়ুন:উসমানের বিধ্বংসী সেঞ্চুরিতে মুলতানের রানের রেকর্ড
এবারের পিএসএলে এই ম্যাচটাই ছিল উসমানের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই বাজিমাত করেছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতানো উসমান। ৪৩ বলে খেলেছেন ১২০ রানের অনবদ্য এক ইনিংস। ঝোড়ো ইনিংসে ১২টি চারের পাশাপাশি ৯টি ছয় মেরেছেন ডানহাতি এই ব্যাটার।
১০ ওভারে মুলতানের রান দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ১৫৬। মুলতানের সম্ভাবনা ছিল টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রানকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু সেটা করতে পারেনি দলটি। ২৯ বলে ৫৫ রান করে ফেরেন রিজওয়ান। রুশো ফেরেন ৯ বলে ১৫।
শেষদিকে কাইরন পোলার্ড ও টিম ডেভিড মিলে গড়েন ৫৮ রানের জুটি। তাতে স্কোরবোর্ডে মুলতানের রান দাঁড়ায় ২৬২। ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন ডেভিড। আর ১৪ বলে ২৩ রান করেন পোলার্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয়ের উইকেট হারালেও মার্টিন গাপটিল ও ওমাইর ইউসুফ মিলে ঝড় তোলেন। মাত্র ৪.৩ ওভারে স্কোরবোর্ডে ৬০ রান তুলে ভালোই জবাব দিচ্ছিলেন তারা। তবে ইহসানউল্লাহ এই জুটি ভাঙেন। এরপর দলীয় ৬৮ রানে মোহাম্মদ হাফিজও ফিরে যান। চতুর্থ উইকেট জুটিতে ইফতেখার আহমেদকে নিয়ে ইউসুফ দুর্দান্ত এক জুটি গড়েন। তাদের ব্যাটে অসম্ভব লক্ষ তাড়া করে জয়ের স্বপ্ন দেখছিল কোয়েটা। ১৪.৪ ওভারে আব্বাস আফ্রিদি সে স্বপ্নে বাধ সাধেন।
৩১ বলে ৫৩ রান করা ইফতেখার আফ্রিদির বলে শান মাসুদের হাতে ধরা পড়েন। পরের ওভারে ওমাইর ইউসুফকে ফেরান ইহসানউল্লাহ। ৩৬ বলে দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেন তিনি।
উমর আকমল ও মোহাম্মদ নেওয়াজও স্বপ্ন দেখাচ্ছিল কোয়েটাকে। কিন্তু দলীয় ২০৮ রানে ১৬ রান করা নেওয়াজকে ফেরান আব্বাস। পরের বলেই উমাইদ আসিফকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি।
আরও পড়ুন:আফগানিস্তান সিরিজে বিশ্রাম নিতে চান না বাবর-রিজওয়ান
উমর আকমল এদিন চার ছয়ের তুবড়ি ছুটিয়ে তখনও আশা দেখাচ্ছিলেন কোয়েটাকে। কিন্তু ফিরিতই ওভারে এসেই আব্বাস আফ্রিদি ফিরিয়ে দেন আকমলকে। সেই সঙ্গে পূর্ণ করেন হ্যাটট্রিক। ১০ বলে ২ চার ও ৩ ছয়ে ২৮ রান করেন আকমল।
এরপর কাইস আহমেদ ও নাভিন উল হক চেষ্টা করেছেন বটে। তবে তাতে শুধু হারের ব্যবধানই কমেছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২৫৩ রানে থামে কোয়েটা। ৭ বল করে খেলে দুজনই ১৭ রান করে করেন।
মুলতানের পক্ষে ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৫ উইকেট নেন আব্বাস। ইহসানউল্লাহ নেন ২ উইকেট। বাকি উইকেটটি নেন আনোয়ার আলি।