যেখানে টাকা রাখলেই আয় বাড়বে দ্বিগুণ!

March 03, 2023 at 06:18AM
from somoynews.tv | RSS Feed
সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য অর্থপ্রাপ্তির বিকল্প নেই। এই অর্থের ওপর শুধু যে দৈনন্দিন জীবনের ব্যয়নির্ভর করে তা কিন্তু নয়। মানুষের বর্তমান সম্মান, মর্যাদাও এই অর্থের ওপর নির্ভর করে। তাই অর্থ বা টাকা বাড়িতে কোন স্থানে রাখলে তা বেশি শুভ লক্ষণ বলে বিবেচিত হবে, চলুন তা জেনে নিই আজকের আয়োজনে।
বাস্তুবিদ্যায় এই বিষয়ে রয়েছে কিছু বিশেষ নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী, আপনি যে কোনো স্থানকে টাকা রাখার জন্য পছন্দ করতে পারবেন না।
বাস্তুবিদ্যা মূলত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জীবের আন্তঃসম্পর্কবিষয়ক একটি বিদ্যা। এই বিদ্যায় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কোনটি শুভ আর কোনটি অশুভ হবে এসব লক্ষণগুলোকে বেশি প্রাধান্য দেয়া হয়।
এই শাস্ত্র বলছে, আপনার ধন-সম্পদ বা টাকা পয়সা যদি বাড়ির উত্তরদিকে রাখেন তবে আপনার ধন সম্পদের পরিমাণ দ্বিগুণ হবে। কোনোমতেই আপনার কষ্টে অর্জিত টাকা দক্ষিণ দিকে রাখবেন না।
হাতে টাকা রাখার ক্ষেত্রে বাম নয় ডান হাত বা ডানদিকের সাইডের ব্যাগে টাকা রাখুন। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, যদি ডান দিকে না রেখে বাম দিকে টাকা রাখেন তবে আপনার হাত খরচের পরিমাণ বাড়বে।
আরও পড়ুন: ত্বক তৈলাক্ত হলে করণীয় কী?
সংসারে ধনসম্পদ সমৃদ্ধ করতে চাইলে আপনার বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে রুপার কয়েন রাখতে পারেন। বাড়িতে প্রথম বা শেষের দিকে নয়, সব সময় মাঝামাঝি অবস্থানে সঞ্চিত অর্থ রাখার চেষ্টা করুন।
জানালা বা দরজার আশপাশে টাকা রাখা নিষেধ করছে বাস্তুবিদ্যা। এই শাস্ত্র আরও বলছে, একই স্থানে টাকা এবং সম্পত্তির দলিলপত্র না রাখতে।
টাকার রাখার স্থানে অবশ্যই কিছু কয়েন রাখার চেষ্টা করুন। এতে স্থানটি সহজে টাকা শূন্য হবে না বলেও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। টাকা রাখার স্থান টাকা শূন্য হলেও কখনও কয়েনশূন্য রাখবেন না। এসব নিয়ম মেনে চললেই কয়েক মাসের মধ্যে আপনি আপনার অর্থনৈতিক উন্নতি বুঝতে শুরু করবেন বলে মনে করছেন বাস্তুবিদরা।
সূত্র: সংবাদ প্রতিদিন