সাবেক এমপি মঞ্জুসহ বিএনপির ৬৬ নেতাকর্মীর বিচার শুরু


March 23, 2023 at 05:49AM
from somoynews.tv | RSS Feed

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হলো।

বুধবার (২২ মার্চ) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করেন। ২০১৮ সালের সোনাডাঙ্গা মডেল থানার নাশকতা মামলাটি হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।


আরও পড়ুন: খুলনায় একযোগে বিএনপির ৫৬১ নেতাকর্মীর পদত্যাগ


তিনি জানান, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর সোনাডাঙ্গা থানায় নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা হয়। এ মামলায় সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ ৬৬ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে বিজ্ঞ আদালত চার্জ গঠন সম্পন্ন করে বিচার কাজ শুরু করেন।


উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২১ সালের গত ২৫ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা মহানগর বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url