প্রকৃত প্রত্যাবাসনের দিনের হারেই নগদায়ন হবে ডলার

March 07, 2023 at 05:56AM
from somoynews.tv | RSS Feed
প্রকৃত প্রত্যাবাসনের তারিখের ডলারের রেটে মূল্য পরিশোধ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে রফতানি পণ্যের মূল্য যখনই আসুক না কেন; প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে মূল্য পরিশোধ হবে ব্যাংকগুলোকে।
সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্বে রফতানি মূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে রফতানি মূল্য নগদায়ন করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে রফতানিকারক প্রতিষ্ঠানকে রফতানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখে প্রচলিত বিনিময় হার প্রয়োগ করে মূল্য পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার
মূলত রফতানি মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখ ও প্রত্যাবাসনের সময়ে বিনিময় হারের ব্যবধান হয়। ফলে তৈরি হয় জটিলতা। এতে নতুন নির্দেশনা অনুযায়ী বিনিময় হার কার্যকর করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে চলতি বিনিময় হার ও মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখের বিনিময় হারের ব্যবধানের অর্থ পৃথক খতিয়ানে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এটি ব্যবহার করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।