১৩ জেলায় হতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড়


March 28, 2023 at 06:43AM
from somoynews.tv | RSS Feed

দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি ওইসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।


সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। 
 

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শান্তিগঞ্জের ১৯৫ হেক্টর ফসলি জমি


এদিকে সন্ধ্যা ৬টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এদিকে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


আজ সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ।



 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url