সাতক্ষীরায় পিংকী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


February 15, 2023 at 07:15AM
from somoynews.tv | RSS Feed

সাতক্ষীরার কলারোয়ায় যশোর পলিটেকনিক কলেজের ছাত্রী জেসমিন আক্তার পিংকীর হত্যাকারী আহসান কবির অঙ্কুর ফাঁসি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে কাজীরহাট বাজার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জজ কোটের এপিপি আশরাফুল আলম বাবু।

মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী ছাত্রী জেসমিন আক্তার পিংকীকে প্রতারণার ফাঁদে ফেলে বাড়িতে ডেকে নিয়ে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে পরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পাশের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয় তার মরদেহ। পেশাদার খুনি আহসান কবির অঙ্কুরের ফাঁসির দাবি জানাই।

নিহতের পিতা জাকির হোসেন বলেন, ‘আমার মেয়ের হত্যাকারী আহসান কবির অঙ্কুরের ফাঁসি চাই।’

নিহতের বড় ভাই আনিছুর রহমানের বলেন, আর কোনো ভাইকে যেনো এভাবে বোন হারাতে না হয়। আমার বোনের খুনির মৃত্যুদণ্ড চাই।

সহপাঠী শিক্ষার্থীরাও এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা /শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে মায়ের মানববন্ধন

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন চেয়ারম্যান স.ম মোরশেদ আলীন বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই এ ঘটনায় যাতে দ্রুত বিচার হয়।

সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাড. আশরাফুল আলম বলেন, হত্যাকারী একজন মাদকসেবী ও ধর্ষক। অভিযুক্তসহ এ হত্যকাণ্ডের সঙ্গে যদি আরও কেউ যদি জড়িত থাকে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

র‌্যাব-৬ সদস্যরা নিখোঁজের ৮দিন পর গত ২ ফেব্রুয়ারি একটি মোবাইল কলের সূত্র ধরে যশোর পলিটেকনিক কলেজের ছাত্রী জেসমিন আক্তার পিংকীর মরদেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় হত্যাকারী প্রেমিক আহসান কবির অঙ্কুর ও তার পিতামাতাসহ এক ভাইকে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url