৭ দিনের জাতীয় শোক ঘোষণা করলেন এরদোয়ান


February 07, 2023 at 06:57AM
from somoynews.tv | RSS Feed

ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্কে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক টুইটার বার্তায় এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বার্তায় এরদোগান বলেছেন, ‘৬ ফেব্রুয়ারি যে ভয়াবহ ভূমিকম্প সংঘঠিত হয়েছে, তার কারণে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

এদিকে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ২ হাজার ৭০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কে ১ হাজার ৬৫১ জন। আর সিরিয়ায় ১০৫০ জন।

আরও পড়ুন: চল সবাই একসঙ্গে মরি!

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। পরপরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প। তুরস্ক ছাড়াও এ ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৭.৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস শহর। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে। সোমবার সারাদিন উদ্ধার অভিযান চলেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। যতই সময় গড়াচ্ছে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আরও পড়ুন: ভূমিকম্প: তুরস্ক, সিরিয়ায় ১০ হাজার মানুষের প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, সিরিয়ায় ১০৫০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ৫৭০ জন ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আরও ৪৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৩ হাজার ৫৭২ জন।

তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৯ হাজার ৭৩৩জন। এর আগে সর্বশেষ ১৯৩৯ সালে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url