হাইকোর্টের নির্দেশে কুষ্টিয়া জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন


February 20, 2023 at 06:30AM
from somoynews.tv | RSS Feed

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।


রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে।


সূত্রটি জানায়, হাইকোর্ট থেকে আনুষ্ঠানিক পত্র পাওয়ার পর রোববার বিকেলেই কুষ্টিয়া জেলা প্রশাসন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন হতে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একজন সহকারী অধ্যাপক পদমর্যাদার শিক্ষকের নাম চেয়ে চিঠি পাঠায়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহবুব আলমের নাম পাঠায়।  


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, একজন শিক্ষকের নাম জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা জজশিপ থেকে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নামও দেয়া হয়েছে। জেলা প্রশাসন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তিন সদস্যের কমিটি গঠন করবে। 


কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। ইতোমধ্যে গত শনিবার দুটি তদন্ত কমিটির কাছে নিজের বক্তব্য তুলে ধরেছেন নির্যাতনে শিকার শিক্ষার্থী। শনিবার ওই ছাত্রীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে নিয়ে গঠিত তদন্ত কমিটির কাছে মেয়েটি তার বক্তব্য পেশ করেছে।

আরও পড়ুন:  ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি


ভুক্তভোগী ওই মেয়েটি শিক্ষার্থী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২০২২ বর্ষের শিক্ষার্থী। সে অনাবাসিক শিক্ষার্থী।  

তার অভিযোগ থেকে জানা যায়,  ওই ছাত্রীর হলে কোন সিট না থাকায় গত ৮ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরুর দিনে দেশরত্ন শেখ হাসিনা হলের এক আবাসিক ছাত্রীর রুমে উঠেন। এরপর ১২ ফেব্রুয়ারি নির্যাতনের শিকার হন। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর শাহাদাৎ হোসেন আজাদ জানান, হাইকোর্টের নির্দেশে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এ দুটি কমিটিকে গত বৃহস্পতিবার থেকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। মেয়েটির বক্তব্য দেয়ার পর পুলিশ প্রহরায় তাকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে পৌঁছে দেয়া হয়।


এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসন গঠিত কমিটি গঠনের দিন থেকে ১০ দিনের মধ্যে হাইকোর্টকে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url