খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন আর নেই


February 25, 2023 at 07:34AM
from somoynews.tv | RSS Feed

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব আল আমিন ডিউ। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। বগুড়া গাবতলী উপজেলা নিজ গ্রামে পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক ব্যবস্থা ডাকাতি করে সরানো হয়েছে: নজরুল ইসলাম

মাহবুব আল আমিন ডিউ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url