ভৈরবে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী আটক


February 25, 2023 at 05:36AM
from somoynews.tv | RSS Feed

কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের (খ) ধারায় একটি মামলা করে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ভৈরবে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রোকসানা বেগম আখাউড়া উপজেলার মিনার কোট গ্রামের কবির হোসেনের স্ত্রী।

উপপরিদর্শক ওসমান গনি জানান, ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় স্পেশাল ডিউটি করছিলেন তিনি। এমন সময় বোরখা পরিহিত একনারী সীমান্ত এলাকা আসা একটি বাস থেকে নেমে কারও অপেক্ষা করছিলেন। এই নারীকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। 

এক পর্যায়ে মহিলার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ চেক করতেই বেড়িয়ে আসে কয়েকটি নিল রংয়ের প্যাকেট। প্যাকেট খুলে ভিতর থাকা ইয়াবা গুনে দেখা যায় সেখানে ৩ হাজার পিস রয়েছে। পরে হয়াবাসহ মহিলাকে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ভৈরবে ছুরিসহ ছিনতাইকারী আটক


এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url