শান্ত একাই জিতলেন ১৫ লাখ টাকা

February 17, 2023 at 05:14AM
from somoynews.tv | RSS Feed
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে রান হাতে দুর্দান্ত এক আসর কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টের সর্বোচ্চ এ রান সংগ্রাহক পেয়েছেন টুর্নামেন্ট সেরার স্বীকৃতিও। তাতে তিনি জিতেছেন ১৫ লাখ টাকার প্রাইজমানি।
এছাড়া ১৩ লাখ টাকার প্রাইজমানি জিতেছেন তানভীর ইসলাম, মুশফিকুর রহিম ও জনসন চার্লস।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে শান্তর দল সিলেট স্ট্রাইকার্স ৭ উইকেটের ব্যবধানে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শিরোপা খুইয়েছে।
তবে দলকে জেতাতে চেষ্টার কমতি ছিল না শান্তর। এ ওপেনার ফাইনালে ৪৫ বল মোকাবিলায় খেলেছেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। আসরে এটি তার চতুর্থ ফিফটির ইনিংস, যেখানে ফরচুন বরিশালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন সর্বোচ্চ ৮৯ রানের অপরাজিত ইনিংস।
আরও পড়ুন: টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা
সব মিলিয়ে ১৫ ইনিংসে ৩৯.৬৯ গড়ে করেছেন ৫১৬ রান। তাতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে শান্ত জিতেছেন ৫ লাখ টাকার প্রাইজমানি। আর দুর্দান্ত সব ইনিংসে টুর্নামেন্ট সেরা হয়ে জিতেছেন ১০ লাখ টাকার প্রাইজমানি।
এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করে ৫ লাখ টাকার প্রাইজমানি জিতেছেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। তার সমান ১৭ উইকেট তুলে যৌথভাবে শীর্ষে থাকলেও, হাসান মাহমুদ খেলেছেন দুই ইনিংস বেশি। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে সিলেটের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে উঠেছে ৩ লাখ টাকার প্রাইজমানি।
আরও পড়ুন: ফাইনালে নেমেই যে রেকর্ডটি গড়লেন মাশরাফী
৫২ বলে ৭৯ রানের ইনিংসে কুমিল্লাকে জিতিয়ে ফাইনালের ম্যাচ অব ম্যাচ নির্বাচিত হয়েছেন জনসন চার্লস। তার হাতে উঠেছে ৫ লাখ টাকার প্রাইজমানি।
নবম আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা জিতেছে দুই কোটি টাকার প্রাইজমানি। এক কোটি টাকার প্রাইজমানি উঠেছে রানার্স আপ সিলেটের হাতে।
]]>