শ্রীনগরে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

February 11, 2023 at 06:14AM
from somoynews.tv | RSS Feed
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী।
হতাহতরা হলেন, নিহত মোস্তাফিজুর রহমানকে (৫০) বগুড়ার শাহজাহানপুর এলাকার বাসিন্দা। আহত অপর দুই যাত্রী মিনহাজ (৩৫) ও রাতুল (১৮) শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পিডিএল কোম্পানির সিনিয়র রুরাল অপারেটর মোস্তাফিজুর রহমানকে (৫০) মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ প্রাইভেটকার ও অটোরিকশাকে তাদের হেফাজতে নিয়েছে। এই বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
]]>