বেনাপোলে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

March 01, 2023 at 05:31AM
from somoynews.tv | RSS Feed
বেনাপোল স্থলবন্দর দিয়ে মাদক পাচারের সময় ৬ বোতল বিদেশি মদসহ প্রকাশ সিকদার (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে সিকদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক প্রকাশ সিকদার ভারতের ২৪ পরগনা জেলার গায়ঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকার পরিমল সিকদারের ছেলে।
আরও পড়ুন: খাটের নিচে মিলল বিদেশি মদের অর্ধশতাধিক বোতল
বেনাপোল বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উপপরিদর্শক(এসআই) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসআই মো. শাহিন মিয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে যে, বিদেশি মদ নিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান করছেন। পরে ওই ভারতীয় যাত্রীর হাতব্যাগ তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
মাদক বহনের অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান শাহিন।
আরও পড়ুন: ভারত থেকে আসা ট্রাকে মিলল বিদেশি মদ, আটক চালক
স্থানীয়রা জানান, ভারত থেকে প্রতিদিন দুই শতাধিক নারী-পুরুষ ব্যবসায়ী ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে আসেন। এ সময় তারা বিভিন্ন মহলকে ম্যানেজ করে মাদক এনে বেনাপোল বন্দর এলাকায় চড়া দামে বিক্রি করে আবার ফিরে যান।