চড়-থাপ্পড়ের প্রতিশোধে শাওনকে ছুরিকাঘাতে হত্যা


February 22, 2023 at 04:57AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. শাওন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ঘাতক নাবিলকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

জানা গেছে, রোববার দিবাগত রাতে রাজধানী যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকায় একটি গলিতে বসে মোবাইল ফোন চালাচ্ছিলেন শাওন (২৮)। এমন সময় দুই যুবক এসে শাওনের আশপাশে হাঁটাহাঁটি শুরু করেন। এর কিছুক্ষণ পর হঠাৎ পকেট থেকে সুইচ গিয়ার বের করে শাওনের বুকে সরাসরি আঘাত করেন নাবিল নামের এক যুবক। পরে সেখান থেকে শাওনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাওনকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় সিসি ক্যামেরার একটি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ‘পরকীয়ার জেরে’ যুবককে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত রোববার দিবাগত রাত ২টা ৪১ মিনিটের দিকে। মিরহাজীরবাগ আবু হাজী স্কুলের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় নিহত শাওনের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘাতক নাবিলকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রোববার দিবাগত রাত ২টা ৪১ মিনিটে বসে থাকা শাওনের কাছে আসে নাবিলসহ দুজন। কিছুক্ষণ তারা শাওনের পাশেপাশে হাঁটাহাঁটি করতে থাকেন। এর কিছুক্ষণ পর হঠাৎ পকেট থেকে সুইচ গিয়ার বের করে শাওনের বুকে সরাসরি আঘাত করেন নাবিল। দ্বিতীয়বার ছুরিঘাত করতে গেলে শাওন সরে যান। তৃতীয়বার আঘাত করতে গেলে শাওন উঠে দাঁড়ান। পরে দৌঁড়ে পালিয়ে গেলেও কিছুক্ষণ পর পাশের একটি গলি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত শাওন ও ঘাতক নাবিল দুজনই মাদক কারবারি ও মাদকসেবী। তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবার করে আসছিল। মাদক নিয়ে ঝামেলার কারণে কিছুদিন আগে নাবিলকে চড়-থাপ্পড় মারেন শাওন। এর প্রতিশোধ নিতে শাওনকে হত্যার পরিকল্পনা করেন নাবিল। পরিকল্পনা মোতাবেক শাওনকে একা পেয়ে নাবিল সুইচ গিয়ার দিয়ে শাওনকে কুপিয়ে হত্যা করেন।

আরও পড়ুন: স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

তিনি আরও জানান, ঘটনার পরদিন (সোমবার) সকালেই আসামি নাবিল কক্সবাজার পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। শাওন হত্যার ঘটনায় এরই মধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নাবিল।

এই ঘটনায় চারজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url