ম্যানচেস্টারকে রুখে দিল কেইনের টটেনহ্যাম


February 06, 2023 at 07:07AM
from somoynews.tv | RSS Feed

এক হ্যারি কেইনের বিপক্ষে কুপোকাত হতে হলো ম্যানচেস্টার সিটিকে। ইংল্যান্ডের এই তারকার একমাত্র গোলে ধূলিসাৎ হয়ে গেল সিটির জয় স্বপ্ন। এ দিন উড়তে থাকা সিটিকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিল টটেনহ্যাম হটস্পার।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। ম্যাচের শুরুর দিকে একমাত্র গোলটি করেন টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেইন। তাতে ১-০ গোলে জয় পায় ইংলিশ এই তারকার দল।

আরও পড়ুন: মাঠ ছাড়ার পর গোল পেলেন আর্জেন্টাইন তারকা

খেলার ১৫ মিনিটে পিয়েরে-এমিলের বাড়ানো বলে ডান পায়ের শট নেন কেইন। তাতে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের শুরুতে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ব্যবধান অপরিবর্তিত রেখে খেলা শেষ করে দুদল। তাতে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে ছুঁয়ে দেখার লক্ষ্যে আরও পিছিয়ে যেতে হলো হলান্ডদের। 

প্রথমার্ধের গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হলান্ড, রিয়াদ মাহরেজরা। তবে কোনোভাবেই সমতাসূচক গোলের দেখা পায়নি সিটি। খেলার ৪১ মিনিটে দুর্দান্ত সুযোগ পেয়েছিল চ্যাম্পিয়নরা। জুলিয়ান আলভারেসের পাস থেকে বল পেয়ে ম্যানচেস্টার মিডফিল্ডার রুদ্রি গোলমুখে শট নেন। তবে টটেনহ্যামের অতন্দ্র প্রহরী হুগো লরিস সে যাত্রায় দলকে বাঁচায়। 

বিরতির আগে আরও কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করে হলান্ডের দল। কিন্তু বারবার ব্যর্থ হয়ে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করতে তাদের। দ্বিতীয়ার্ধেও দলটির চেষ্টা বিফলে যায়। এমনকি খেলার শেষদিকে ১০ জনের দলে পরিণত হওয়া টটেনহ্যামের জালে বল জড়াতে ব্যর্থ হয় ম্যানচেস্টার। 

৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় টটেসহ্যামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে। এরপরেও কেইনদের জাল ছিল অভেদ্য। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের। 

আরও পড়ুন: আত্মঘাতী গোলে হারল রিয়াল, ফসকে যাচ্ছে লিগ শিরোপা

২১ ম্যাচে থেকে ১৪ জয়, ৩ ড্র ও ৪ হার নিয়ে ৪৫ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টারের অবস্থান দ্বিতীয়। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। আর ২২ ম্যাচে ১২ জয়, ৩ ড্র ও ৭ হারে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url