স্বর্ণজয়ী ইমরানুরকে সম্মাননা দেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন


February 19, 2023 at 06:29AM
from somoynews.tv | RSS Feed

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমানকে সম্মাননা দিতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আসন্ন যুব গেমসের চূড়ান্ত পর্বের মশাল প্রজ্জ্বলনের দায়িত্ব দেয়া হবে তাকে। তাছাড়া ইমরানুরকে সব ধরনের আর্থিক সহযোগিতা দেবে বিওএ।

দেশের অ্যাথলেটিকসে বইছে সুবাতাস। দীর্ঘদিন ধরে কোনো পদক না জেতা এই ডিসিপ্লিনে সাফল্য এনে দিয়েছেন ইমরানুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে তিনি স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণজয়ী এই অ্যাথলিটকে বড় সম্মাননা দিতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে যুব গেমসের চূড়ান্ত পর্বের খেলা। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গেমসের মশাল প্রজ্বলন করবেন ইমরানুর।

আরও পড়ুন: রোনালদো-মেসির মতো বয়সকে হার মানাতে চান ইমরানুর

ইমরানুরের মশাল প্রজ্জ্বলন ও সম্মাননার বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ’র মিডিয়া কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ইমরানুরকে ঘিরে এখন ২০২৪ প্যারিস অলিম্পিক্সের পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তার বিষয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সঙ্গেও কথা বলেছে বিওএ।

ইমরানুর যাতে পুরোপুরি অনুশীলনে মনোযোগ দিতে পারে, সেজন্য তাকে সব ধরনের আর্থিক সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছে তারা। এছাড়া বিভিন্ন ইভেন্টে ভালো করা প্রবাসী অ্যাথলিটদের নিয়েও পরিকল্পনা করছে অলিম্পিক অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ৬ হাজার ব্যাগ রক্তদান উদযাপনে ফুটবল টুর্নামেন্ট

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন ইমরানুর।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url