‘কোনো বাধা বিএনপির নেতাকর্মীদের দমাতে পারবে না’


February 26, 2023 at 04:54AM
from somoynews.tv | RSS Feed

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে খুলনায় পদযাত্রা করেছে জেলা বিএনপি। এ সময় নেতারা বলেন, কোনো বাধা বিএনপির নেতাকর্মীদের দমাতে পারবে না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে পদযাত্রাটি কেসিসি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।


নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় অনুষ্ঠিত পথযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। পদযাত্রায় বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।


এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।


আরও পড়ুন: বিএনপির আন্দোলন দেখে ভয় পেয়েছে আওয়ামী লীগ


সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাসের দাম কমানোর দাবি করেছিলাম। এ সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ ফিরিয়ে আনতে হবে। সংবাদপত্রের স্বাধীনতাকে বিশ্বাস করে না। একের পর এক মিডিয়া বন্ধ করে দিয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি-ধমকি ও আটক করা হয়েছে। কর্মসূচিতে আসার পথে পথে হামলা করা হয়েছে। কোনো বাধা নেতাকর্মীদের দমাতে পারেনি, পারবেও না।


আরও পড়ুন: নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনসমর্থন প্রমাণ করতে হবে: আমু


বক্তারা আরও বলেন, জনগণ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। নেতাকর্মীদের আটক করা হয়েছে। দ্রুত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এই দেশে শেখ হাসিনা সরকারের ঠাঁই নাই। ২০২৩ সালে এই সরকারকে বিদায় করব। সমাবেশে আগামী ৪ মার্চ নগরের ৫ থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।


জেলা বিএনপির সদস্যসচিব আমীর এজাজ খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url