ইমরান খানের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার


January 28, 2023 at 06:15AM
from somoynews.tv | RSS Feed

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে দেয়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান সরকার। সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

শুক্রবার(২৭ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি জানায়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইমরান খানকে দেয়া অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে পাক সরকার। মূলত গত বছরের নভেম্বরে সাবেক এই পাক প্রধানমন্ত্রীর ওপর হওয়া বন্দুক হামলার পরই পাঞ্জাব সরকার তার নিরাপত্তা বাড়িয়ে দেয়।

 

এদিকে ইমরান সমর্থকরা দাবি করেছে,ইমরান খানকে নিরাপত্তা দেয়ার পাশাপাশি তাকে যাতে গ্রেফতার করা না হয়, সেজন্যও ইমরানের বাড়ির সামনে সতর্কভাবে পাহারা দেবেন তারা। তারা বলেন, সরকারের নিরাপত্তার দরকার নেই। আমাদের নেতাকে আমরাই নিরাপত্তা দেবো।

 

আরও পড়ুন: সাবেক সেনাপ্রধানকে নিয়ে ইমরানের বিস্ফোরক মন্তব্য

 

পিটিআই পাঞ্জাবের সিনিয়র নেতা মুসাররাত চিমা বলেন, খান সাহেবকে (ইমরান খান) যাতে কোনোভাবেই গ্রেফতার করা না হয়, সেজন্য তার বাসভবনের সামনে কয়েকশ’ পিটিআই নেতাকর্মী অবস্থান করছেন। গত দু’দিন ধরেই তারা সেখানে রয়েছেন।

 

গেল বছরের নভেম্বরে সাবেক এই পাক প্রধানমন্ত্রীর ওপর বন্দুক হামলার পরপরই তার নিরাপত্তা বাড়ায় পাঞ্জাব সরকার। এর আগে, বুধবার 'সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়া'র অভিযোগে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ দাবি করেন, ইমরান খানকে বিষ দিয়ে হত্যার ষড়যন্ত্র চলছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url