জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

January 23, 2023 at 07:00AM
from somoynews.tv | RSS Feed
জামালপুরের মেলান্দহে বোরো ধানক্ষেত তৈরির জন্য সেচ পাম্পের দেয়া পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নে পশ্চিম নাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হোসেন আলী ওই গ্রামের মৃত নাছির মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পর্শে একসঙ্গে ২ শ্রমিকের মৃত্যু
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে সেচ পাম্প চালু করেন হোসেন আলী। পরে দুপুর ২টার দিকে সেচ পাম্প বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম লিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।