আঙ্গুলে চোট পেয়ে চিকিৎসকের শরণাপন্ন তৌহিদ হৃদয়


January 11, 2023 at 05:25AM
from somoynews.tv | RSS Feed

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতের আঙ্গুলে গভীর চোট পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়। মাঠ থেকে তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকের কাছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাঁ হাতের আঙ্গুলে চোট পান হৃদয়। ইনিংসের ১১.২ ওভারে করা রেজাউর রহমান রাজার বলে নাসিরের শট ঠেকাতে গিয়ে পয়েন্ট থাকা হৃদয় এ চোট পান। তার চোটের মাত্রা তখনই বোঝা না গেলেও তিনি আর ফিল্ডিং করতে পারেননি।

সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে তার চোটের গভীরতা সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা না দিলেও জানিয়েছে, তার আঙ্গুলে সেলাইয়ের প্রয়োজন পড়তে পারে। আপাতত তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পাত্তাই পায়নি ঢাকা, টানা চতুর্থ জয় সিলেটের

হৃদয়ের চোট গুরুতর হলে তা সিলেটের জন্যই অশনি সংকেত। চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন এ ব্যাটার। ঢাকার বিপক্ষে আজ তার ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই ২০১ রানের বড় সংগ্রহ পেয়েছিল সিলেট। ম্যাচটিতে ৬২ রানের জয় পায় তারা।

ঢাকার বিপক্ষে ফিফটি মিলিয়ে চলতি বিপিএলে তিন ফিফটির দেখা পেয়েছেন এ ব্যাটার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেটের হয়ে প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি এ ব্যাটার। এরপর ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সুযোগ পেয়েই খেলেন যথাক্রমে ৫৫ ও ৫৬ রানের দুটি দুর্দান্ত ইনিংস।

আরও পড়ুন: সাকিব, সোহান ও বিজয়কে জরিমানা

মাশরাফীদের পরবর্তী ম্যাচ আগামী ১৬ জানুয়ারি। তার আগে হৃদয় সুস্থ হয়ে না উঠলে তা দুঃখজনক ব্যাপারই হবে চলতি বিপিএলে টানা ৪ ম্যাচে অপরাজিত সিলেটের জন্য।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url