ন্যাটোর অধীনস্ত হয়ে পড়েছে ইইউ: রাশিয়া


January 12, 2023 at 07:34AM
from somoynews.tv | RSS Feed

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর অনুচরে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মোকাবিলায় দুটি সংস্থা নিজেদের সহযোগিতা গভীর করতে যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ন্যাটো ও ইইউ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় নিজেদের অংশীদারিত্ব পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এই পদক্ষেপ প্রমাণ করে ন্যাটোর পুরোপুরি অধীনস্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। ন্যাটো শক্তির মাধ্যমে মার্কিন স্বার্থ হাসিলের একটি হাতিয়ার।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুচর হওয়ার অনিবার্য পরিণতি ভোগ করছে ইউরোপীয়রা। বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের অবস্থান হারিয়েছে, প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের প্রতি তাদের নির্ভরতা বাড়ছে।

আরও পড়ুন: ইউক্রেনে ন্যাটোর সঙ্গে লড়াই করছে রাশিয়া: পুতিন সহযোগী

এর আগে মঙ্গলবার রুশ সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, ইউক্রেনে এখন আর ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে নয়, বরং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে লড়াই করছে রুশ সেনারা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে এখন যে যুদ্ধ চলছে, সেটি আর রুশ-ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। রুশ বাহিনী সেখানে যুদ্ধ করছে ন্যাটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের সঙ্গে।

তিনি বলেন, পশ্চিমাদের পরিকল্পনা হলো, রাশিয়াকে টুকরো টুকরো করে ফেলা এবং বিশ্বের মানচিত্র থেকে রাশিয়া নামটি মুছে ফেলা। এই যুদ্ধকে ঘিরে তারা তাদের সেই অভিসন্ধি বাস্তবায়ন করতে চাইছে।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url