ডা. মুরাদকে ‘কটূক্তি’র প্রতিবাদে মুক্তিযোদ্ধা মঞ্চের মানববন্ধন

January 22, 2023 at 11:14PM
from jagonews24.com | rss Feed
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির পক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা মঞ্চ সরিষাবাড়ী উপজেলা শাখা। ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে একটি পক্ষ কটূক্তি করছে দাবি করে এ সমাবেশ করেন তারা।
রোববার (২২ জানুয়ারি) সরিষাবাড়ী বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদ ও পৌরসভার ৫নং ওয়ার্ডবাসী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: দলীয় পদ ফিরে পেতে ক্ষমা চাইলেন ডা. মুরাদ হাসান
মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় একটি চক্র বর্তমান সরকারের উন্নয়নকে অস্বীকার এবং ঢালাওভাবে মুরাদ হাসান এমপিকে নিয়ে কটূক্তি করে আসছে। যা জনমনে নানা বিভ্রান্তি ও সামনের নির্বাচনে দলের জন্যই ক্ষতি কারণ বলে মনে করেন তারা।
সমাবেশে তারা ডা. মুরাদ হাসানকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও তার প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুলসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
আরও পড়ুন: ‘বেশি কথাই’ কাল হলো মুরাদের
এসময় বক্তব্য রাখেন- সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পাল, মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, সরিষাবাড়ী অনার্স কলেজের ভিপি নাজমুল হুদা বজলু প্রমুখ।
মো. নাসিম উদ্দিন/কেএসআর