শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শেষ


January 15, 2023 at 04:54AM
from somoynews.tv | RSS Feed

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ কর্তৃক আয়োজিত 'প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা' বিষয়ক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক গবেষণা সম্মেলন

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলন শেষ হয়। তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন।

সম্মেলনের আহ্বায়ক ডিন ও অধ্যাপক ড.আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ভোট অব থ্যাংকস প্রদান করেন সম্মেলনের সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বিভিন্ন জায়গায় কর্মরত শাবিপ্রবি শিক্ষার্থীদের দক্ষ কাজের প্রশংসা করেন। ভবিষ্যতে শাবিপ্রবি শিক্ষার্থীরা আরও ভালো করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন: পাস হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বার্তা প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার (১৩ জানুয়ারি) প্লেনারি সেশনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভার্চুয়ালি যোগ দেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে দেশ-বিদেশের প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ভাবন ও শিক্ষার উন্নয়নের ওপর তাদের গবেষণাপত্র নিয়ে উপস্থিত ছিলেন। নিবন্ধনকারীদের মধ্য থেকে ১৯০টির বেশি গবেষণাপত্র বাছাই করা হয়। ৪টি প্লেনারিসহ ৩৪টি টেকনিক্যাল সেশনে এসব গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল থামিয়ে ডাকাতি, যুবক গুলিবিদ্ধ

অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শান্তা সাহা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোস্তফা রাফিদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের কোম্পানি সেক্রেটারি রেজাউল করিম এনডিসি, শেভরন বাংলাদেশের কর্পোরেট এফিয়ার্সের ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ ইমরুল কবির ও লাফার্জের মার্কিটিং হেড গোলাম দস্তগির।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url