পান খেলে মাথা দিয়ে ধোঁয়া উঠে নাটোরের রাব্বানীর!


January 31, 2023 at 05:03AM
from somoynews.tv | RSS Feed

পান খেলেই মাথায় ধোঁয়া ওঠে। রাত হলে এ ধোঁয়া আর স্পষ্ট হয়ে দেখা যায়। নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগিপাড়া এলাকার গোলাম রাব্বানী কাঁচা সুপারি দিয়ে পান খেলেই তার মাথা দিয়ে ধোয়া ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে বিভিন্ন স্থান থেকে দেখতে আসছে লোকজন। তবে চিকিৎসকদের দাবি কাঁচা সুপারির কারণে শরীরের তাপ সৃষ্টি হচ্ছে। আর এই তাপ জলীয় বাষ্প হয়ে বের হচ্ছে। তবে রাবান্নীর অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা তা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগিপাড়া এলাকার ব্যবসায়ী গোলাম রাব্বানী। ১২ ধরে কাঁচা সুপারি দিয়ে তিনি পান খান। পান খেলেই ঘেমে যান তিনি। তবে গত ৫-৬ বছর ধরে শরীর ও মাথা ঘেমে যাওয়ার পাশাপাশি মাথা দিয়ে উঠছে ধোঁয়া। গরমের সময় মাথা দিয়ে ধোঁয়া ওঠা দেখা না গেলেও শীত কালে স্পষ্ট দেখা যায় এই ধোঁয়া। রাতের বেলায় আরও বেশি স্পষ্টভাবে দেখা যায়।


গোলাম রাব্বানী জানান, কাঁচা সুপারির সঙ্গে বিভিন্ন মসলার মিশিয়ে পান খান তিনি। শীতকালে পান খাওয়ার ২ মিনিটের মাথায় ধোঁয়া দেখা যায়। এই ধোঁয়া উঠার কারণে মাথার চুল উঠে গেলেও অন্য কোনো সমস্যা নেই।


আরও পড়ুন: ৬৪ দিন হেঁটে ৬৪ জেলা ভ্রমণ রাজবাড়ীর ইউসুফের


রাব্বানীর স্ত্রী তানিয়া সুলতানা বলেন, ‘ছয় বছর আগে প্রথম ঘটনাটি দেখে তার স্বামীকে বললেও তিনি বিষয়টি বিশ্বাস করেননি। পরবর্তীতে এলাকার সবাই বিষয়টি দেখতে পায়। এরপর তিনি বিশ্বাস করেন।’


তানিয়া আরও বলেন,  অন্য কোনো শারীরিক সমস্যা না থাকলেও আগামী বুধবার বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা তার স্বামীর পরীক্ষা-নিরীক্ষা করতে ডেকেছে।


যোগিপাড়া এলাকার পানের দোকানদার আশরাফুল ইসলাম জানান, ছয় বছর আগে প্রথমে তিনি ঘটনাটি দেখে ভয় পান। পরে গোলাম রাব্বানীর কাছে বিষয়টি নিশ্চিত হন।


যোগি পাড়া এলাকার আরিফ হোসেন বলেন, ‘এমন ঘটনা আগে দেখিনি। এটা আমার কাছে বিস্ময়কর ঘটনা মনে হয়েছে। প্রকৃত রহস্য জানতে গোলাম রাব্বানীর ডাক্তারি পরীক্ষা পর্যন্ত অপেক্ষায় আছি।’


রাজশাহীর বিড়ালদহ এলাকা থেকে রাব্বানী দেখতে আসা কাউসার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোঁয়া ওঠার ঘটনায় দেখে তিনি অবাক হয়েছেন। তাই তিনি রাব্বানী দেখতে এসেছেন।


আরও পড়ুন: পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে স্থপতি গীতা বালা কৃষ্ণ


বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সোহানুর রহমান বলেন, ‘কাঁচা সুপারির কারণে শরীরে তাপ সৃষ্টি হয়। আর এই তাপ মাথা দিয়ে জলীয়বাষ্প হয়ে বের হয়। এটি স্বাভাবিক ঘটনা।’


তবে ডা: সোহানুর রহমান আরও বলেন, ‘রাব্বানীর শরীরে  অন্য কোনো সমস্যা আছে কিনা তা জানতে চার সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মেডিকেল টিম আগামী ১ ফেব্রুয়ারি রাব্বানীর শারীরিক পরীক্ষা করবে।’


৪০ বছর বয়সী গোলাম রাব্বানী দুই সন্তানের পিতা। প্রতিদিন ২০ থেকে ২৫টি পান খান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url