৭ ঘণ্টায়ও নেভেনি মোংলার আগুন, কাজ করেছে ১২ ইউনিট


February 01, 2023 at 06:54AM
from somoynews.tv | RSS Feed

বাগেরহাটের মোংলা ইপিজেডে ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ভিআইপি’র লাগেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাড়ে ৭ ঘণ্টা পার হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও দীর্ঘ সময় আগুন না নিভলেও তা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে পুলিশের পক্ষ থেকে ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হলেও ‘ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিডেট’ এর হেড অব এইচ আর মো. মিজানুর রহমান খাঁন ২০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

আরও পড়ুন: মোংলা ইপিজেডে ভয়াবহ আগুন

এ ঘটনায় মোংলা ইপিজেড কর্তৃপক্ষ রাত সাড়ে ৮ টায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে।

মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মোংলা ইপিজেডে ৯টি কারখানার মধ্যে ১ নম্বর কারখানাটিতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের খুলনা, মোংলা, বাগেরহাট, রামপাল ও স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা শুরু করে। তবে ততক্ষণে কারখানাটির সব কিছুই পুড়ে যায়।

আরও পড়ুন: ঝিনাইদহে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

এ সময় কারখানাটিতে থাকা লাগেজ তৈরির কাঁচামালসহ কয়েক হাজার তৈরি লাগেজ ছিল। যা বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্রে রফতানির অপেক্ষায় ছিল। এছাড়া এ কারখানায় রাসায়নিক আঠা,পলিথিন জাতীয় দাহ পদার্থ ও হাই ভোল্টেজ মেশিনারিজ যন্ত্রপাতিও সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ২০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। 

মিজানুর বলেন, ‘পৃথিবীর একমাত্র বড় (এক লাখ ১১ হাজার বর্গ ফুট) এ লাগেজ কারখানায় অগ্নিকাণ্ডের সময় সেখানে কর্মরত আমাদের ৭০০ শ্রমিক নিরাপদে দ্রুত বের করে দিতে সক্ষম হয়েছি। এজন্য কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন: মাদারীপুরে বাসে আগুন, রক্ষা পেল অর্ধশত যাত্রী

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক জানান, ইপিজেডের ভিতরে ভিআইপির ১ নম্বর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও আগুন পুরোপুরি নেভেনি। কারখানাটিতে আগুন লেগে ভিআইপি’র অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) আবুল হাসান মুন্সিকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবেন। এরপর ঘটনার আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বাড়ি ও গরু

উল্লেখ্য ২০২০ সালের ২৮ ডিসেম্বর মোংলা ইপিজেডের একটি সুতার কারখানায় আগুন লেগেছিল। দুই বছর পর আবারও আগুন লাগল মোংলা ইপিজেডে। তবে সে সময়ে তেমন ক্ষতি না হলেও এবারের আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url