বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে অশান্তি


January 30, 2023 at 06:08AM
from somoynews.tv | RSS Feed

বিশ্বকাপের বছরে ক্রিকেটারদের ফিটনেস ও 'কাজের চাপ' নিয়ে সিরিয়াস বিসিসিআই। তাই আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্তারা। বিশ্বকাপের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। যা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে মুখোমুখি অবস্থানে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চাপ কমাতে নানান পরিকল্পনা গ্রহণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গঠন করা হচ্ছে ২০-২৫ জন ক্রিকেটারের পুল, আইপিএলে যাদের ওয়ার্কলোডের উপর নজর থাকবে বোর্ডের।

 

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যস্ততা ভারত ক্রিকেট দলের। গত বছর সর্বোচ্চ ৭১ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এরপর ছিল ইংল্যান্ড, যারা খেলেছে ৫৪ ম্যাচ। গত টি-২০ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলা দলটার নামও ভারত। খেলেছে ২১ ম্যাচ।

আরও পড়ুন:‘ভারত তিন ফরম্যাটে তিন অধিনায়ক নিতে পারে’

বছরের বাকি সময়টাতেও ব্যস্ত সূচি ভারতের। বিশ্বকাপের বছর, এর মাঝেই আছে দুই মাসের আইপিএল। আর গত বছরে ইনজুরির জন্য দলের বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিস করেছে আইসিসি ইভেন্ট। তাই এবার আগে থেকেই সতর্ক বিসিসিআই।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাই কিছু নির্দেশনা দিতে চায় বোর্ড। ২০-২৫ জন ক্রিকেটারের একটা পুল করা হচ্ছে। আইপিএলের কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সেই পুলে থাকা ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দেয়া হবে। এমন খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

যদিও কেকেআরের প্রধান নির্বাহী বলছেন, এখন পর্যন্ত বিসিসিআই থেকে তাদের এমন কিছুই জানানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্তা কিছুটা নাখোশ এমন খবরে। তিনি বলেন, 'বিসিসিআই কখনোই কোনো ফ্র্যাঞ্চাইজিকে বলতে পারে না কোনো ক্রিকেটারকে খেলাতে হবে আর কাকে বিশ্রামে রাখতে হবে। এছাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই ফিজিও ও চিকিৎসক আছেন।'

আরও পড়ুন:নারী আইপিএলে দল পেল পাঁচ ফ্র্যাঞ্চাইজি

বছরের শুরুতে এক বৈঠকে বিসিসিআই'এর পক্ষ থেকে জানানো হয়েছিলো ন্যাশনাল ক্রিকেট একাডেমির ফিজিওরা ক্রিকেটারদের ফিটনেসের বিষয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কাজ করবে। কারণ ওয়ানডে বিশ্বকাপের বছরে বোর্ড কোনো ঝুঁকি নিতে চায় না। তাছাড়া এবার বিশ্বকাপও হবে ভারতের মাটিতেই। টানা খেলার ধকল যেন ক্রিকেটারদের পেয়ে না বসে সেদিকে সতর্ক বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিরা।

এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশ্বের অন্য টি-২০ লিগে দল কেনার বিষয়টা ভালো ভাবে দেখেনি জয় শাহ'র বোর্ড। এবার ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজম্যান্টে নতুন আরোপ করা নিয়মে নাখোশ ফ্র্যাঞ্চাইজিগুলো। বোর্ড আর দলগুলোকে এনে দিয়েছে মুখোমুখি অবস্থানে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url