সাত্তারকে জয়ী করা আ.লীগের রাজনৈতিক দায়িত্ব: আল মামুন

January 27, 2023 at 07:09AM
from somoynews.tv | RSS Feed
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে সদ্য পদত্যাগী নেতা পাঁচবারের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়াকে জয়ী করানো আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্ব। এমনটাই মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠির ব্যানারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আল মামুন সরকার।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসন /উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগের স্বতন্ত্র প্রার্থীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু এখানে আমাদের দলীয় প্রার্থী নেই, তাই একজন ভালো মানুষ ও পাঁচ বারের সংসদ সদস্য হিসেবে প্রবীণ নেতা আবদুস সাত্তার সাহেবকে আমরা রাজনৈতিকভাবে সমর্থন করি। সেই কারণে সাত্তার সাহেবকে বিজয়ী করানো আমাদের রাজনৈতিক দায়িত্ব। কে কী বলল, কোন নেতা কারে দাওয়াত করল, কারে দাওয়াত করল না, কোন নেতা কারে কইছে, কারে কইছে না এসব চিন্তার দরকার নাই।’
আওয়ামী লীগের নেতারা জানান, আবদুস সাত্তারের বিজয় নিশ্চিতের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করেছেন তারা। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী রূপরেখা হিসেবে ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের দায়িত্বকে দুটি ভাগে ভাগ করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন, এবার সরলেন মৃধা
এ সময় সরকারের বিভিন্ন উপকারভোগী মানুষসহ প্রত্যেক ওয়ার্ডের ভোটারদের ভোটকেন্দ্রে হাজির করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আল মামুন সরকার বলেন, প্রতিটি মেম্বারের উচিত তার বাড়ির পাশে বা তাদের গোষ্ঠির লোকজনের পাশে থাকা। সরকার চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে জনগণকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ নানা ধরণের সুবিধা দিয়েছেন। এটি আপনাদের মনে রাখতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহববুবুল বারী চৌধুরী মন্টু বলেন, ’প্রত্যেকটা কেন্দ্রে আমাদের স্বেচ্ছাসেক থাকবেন। ভোটারদের কলার ছড়া মার্কায় ভোট দিতে উদ্ধুদ্ধ করবেন। এই নির্বাচনটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। জননেত্রী শেখ হাসিনার জন্য একটা চ্যালেঞ্জ। আমার সবাই চাই জননেত্রী শেখ হাসিনার সুনাম অক্ষুন্ন থাকুক। আমরা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে একজন যোগ্য প্রতিনিধিকে বিজয়ী করতে চাই।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে ফের ১৯ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির পদত্যাগী নেতা ও পাঁচ বারের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা প্রমুখ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২ বিচারকের বদলির দাবিতে আদালত বর্জনের সময় বৃদ্ধি
উল্লেখ্য, এর আগে ২৫ জানুয়ারি একই স্থানে সতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তারকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উন্মে ফাতেমা নাজমা বেগম।