মেসিদের গোলের জবাব দিলেন রোনালদো


January 20, 2023 at 06:14AM
from somoynews.tv | RSS Feed

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে চলছে ফুটবল যুদ্ধ। যে যুদ্ধের পক্ষে-বিপক্ষে লড়ছেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে এবং ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো তারকারা। পিএসজি-সৌদি অলস্টার ম্যাচে প্রথম গোল করেন মেসি। যার জবাবে সমতা ফেরান রোনালদো। পরে আবার পিএসজি এগিয়ে গেলে সে যাত্রায়ও লাগাম টানেন সিআরসেভেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি অলস্টার দলের মুখোমুখি হয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। অলস্টার একাদশে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর পিএসজিতে খেলছেন নেইমার, মেসি এবং এমবাপ্পেরা।

আরও পড়ুন: মেসি-রোনালদো দ্বৈরথের ইতিকথা!

খেলার শুরুর দিকেই গোল করেছেন মেসি। মাত্র তিন মিনিটের সময়ে তিনি গোলটি করেন সৌদি অলস্টার দলের বিপক্ষে। আর মেসিকে গোল করতে সহায়তা করেছেন ব্রাজিল তারকা নেইমার। বল পেয়ে ডান প্রান্ত দিয়ে রোনালদোদের সীমানায় নিয়ে যান নেইমার। সেখানে ক্ষুধার্ত বাঘের মতো অপেক্ষা করছিলেন মেসি। প্রথম সুযোগটি তাই করলেন না হাতছাড়া। 

সৌদি অলস্টারের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসকে ফাঁকি দিয়ে মেসি বল জড়ান জালে। তাতে শুরুতেই ধাক্কা খান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে মেসির গোলের পাল্টা জবাব দিয়েছেন সৌদি অলস্টারের ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরান সমতা। পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস ফাউল করেন রোনালদোকে। যার কারণে দেয়া হয় পেনাল্টি। আর সে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।

৩৯ মিনিটে অলস্টারের খেলোয়াড় সালেম আল-দাউসারিকে ফাউল করেন হুয়ান বারনেট। তাতে লালকার্ড দেখতে হয় বারনেটকে। সে সময়ে ১০ জনের দলে রূপ নেয় পিএসজি।

৪৩ মিনিটে পিএসজির হয়ে গোল করেন ব্রাজিল তারকা মারকুইনহোস। তাতে ২-১ গোলে লিড পান মেসিরা। পিছিয়ে পড়ে রোনালদো আবারও সুযোগের অপেক্ষা করেন। কিন্তু সুযোগ পেয়ে যান নেইমার। ৪৬ মিনিটে সৌদি অলস্টারের ডি-বক্সে ফাউলের শিকার হয়ে নেইমার পেয়ে যান পেনাল্টি। পেনাল্টি থেকে পিএসজিকে লিড গোলের বদলে হতাশা দেন ব্রাজিল স্ট্রাইকার। তার স্বভাবজাত শট ধরে ফেলেন মোহাম্মদ আল-ওয়াইস।

আরও পড়ুন: আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়ে কোনো সংশয় নেই: কিরণ

অন্যদিকে প্রথমার্ধের শেষ সময়ে ম্যাচে আবারও সমতা ফেরান রোনালদো। ৫০ মিনিটে পিএসজির ডি-বক্সের সামনে থেকে ফ্রি-কিকের সুযোগ পান পর্তুগিজ স্ট্রাইকার। কিন্তু তার নেয়া শট মেসিদের মানব দেয়ালে লেগে ফিরে আসে। সে সময়ে দলকে বিপদমুক্ত করতে ব্যর্থ হন নেইমাররা। তাতে কয়েক পা ঘুরে বল রোনালদোর পায়ে আসলেই জালে জড়াতে ভুল করেননি তিনি। ফলে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ২-২ গোলের সমতা আসে ম্যাচে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url