বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো নির্মাণশ্রমিকের

January 07, 2023 at 12:56AM
from jagonews24.com | rss Feed
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. বাচ্চু মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মোল্লা উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজার এলাকা থেকে নির্মাণশ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহিশালা বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় ফরিদপুরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম বলেন, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদক তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনকেবি নয়ন/এমএএইচ/