২০৬ কিলোমিটার সাইকেল চালিয়ে মসজিদ দেখতে গেলেন বৃদ্ধ


January 07, 2023 at 06:27AM
from somoynews.tv | RSS Feed

২০৬ কিলোমিটার সাইকেল চালিয়ে মাগুড়া থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ দেখতে গেলেন আবুল হোসেন নামে এক ৮১ বছর বয়সী এক বৃদ্ধ। আবুর হোসেন মাগুড়া জেলার সদর উপজেলার আঠারোখাদা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

তীব্র শীতকে উপেক্ষা করে তার পুরনো সাইকেলে প্যাডেল মেরে এগিয়ে চলেছেন আপন মনে। মহাসড়ক পাড় হয়ে আঞ্চলিক সড়কে তার সাইকেলের পাশ দিয়ে ছোট বড় অসংখ্য যানবাহন চলছে। কিন্তু ৮১ বছর বয়সের বৃদ্ধ আবুল হোসেন সকল যানবাহনের সাথে রাস্তার এক পাশ দিয়ে শক্ত হাতে বাইসাইকেলের হ্যান্ডেল ধরে সামনের দিকে এগিয়ে চলেছেন। গত সোমবার (২ জানুয়ারি) মাগুড়া থেকে এভাবেই বাইসাইকেল চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচির উদ্দেশে রওনা হন আবুল হোসেন।


আবুল হোসেন জানান, কিছুদিন আগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দৃষ্টি নন্দন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সৌন্দর্য ভিডিও চিত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান তিনি। এরপর সিদ্ধান্ত নেন এই মসজিদে এসে জুম্মার নামাজ আদায় করবেন। সেই সিদ্ধান্তে ওপর ভিত্তি করে গত ২ জানুয়ারি ফজরের নামাজ আদায় করে মাগুড়া জেলার সদর উপজেলার আঠারোখাদা গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে ২০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৪ জানুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি এসে পৌঁছান। পথে নাজিরগঞ্জ ও সরিষাকোল জামে মসজিদে ২ রাত কাটান তিনি।


আরও পড়ুন: ভারত থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে পাপ্পু


৮১ বছর বয়সে ২০৬ কিলোমিটার সাইকেল চালিয়ে মসজিদ দেখতে আসায় আনন্দিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমামসহ সবাই। মসজিদে পৌঁছানোর সাথে সাথে আবুল হোসেনকে বরণ করে নেয় সবাই। খবরটি ছড়িয়ে পড়ে বেলকুচিসহ পুরো সিরাজগঞ্জ জেলায়। দূরদূরান্ত থেকে বৃদ্ধ আবুল হোসেন কে দেখতে আসে নানা বয়সী মানুষ।


এদিকে আবুল হোসেন এর এমন কাণ্ড জানার পর সিরাজগঞ্জে বেলকুচিতে ছুটে আসেন তার স্বজনেরা। পরে স্বজনেরা আবুল হোসেনকে সাথে করে মাগুড়ায় ফিরিয়ে নিয়ে যান। 


৮১ বছর বয়সে ২০৬ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মসজিদ দেখতে আসায় বৃদ্ধ আবুল হোসেনের থাকা খাওয়ার সব ব্যবস্থা করেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তায় একদল শিশু


তিনি জানান, ওনার এমন মনোবল দেখে আমার খুব খুশি। আবুল হোসেন চাচাকে আমার পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দিয়েছি।


২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের শিল্পপতি মোহাম্মদ আলী সরকার আড়াই বিঘা জমির ওপর তার ছেলে আল-আমান ও মা বাহেলা খাতুনের নামে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। নিজস্ব অর্থায়নে দৃষ্টি নন্দন এই মসজিদটি নির্মাণে সময় লেগেছে চার বছর। ভারত চীনসহ বিভিন্ন দেশ থেকে এই মসজিদ নির্মাণ সামগ্রী আনা হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url