রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ


December 24, 2022 at 07:26AM
from somoynews.tv | RSS Feed

আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগ থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।


ট্রাফিক বিভাগ জানায়, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে ঢুকতে ১১টি পয়েন্টের সড়কে বন্ধ রাখা হবে যান চলাচল।


বন্ধ থাকবে যেসব সড়ক
কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং।

আরও পড়ুন: বিএনপির যে তিন নেতাকে সম্মেলনে আমন্ত্রণ জানাল আ.লীগ


গাড়ি পার্কিং করা যাবে যেসব জায়গায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠ (ভিআইপি), মল চত্বর, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, ফুলার রোড রাস্তার দুই পাশে, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, সবজি বাগান থেকে নেকাল গ্যাপ পর্যন্ত, সুগন্ধা থেকে অফিসার্স ক্রসিং পর্যন্ত, হলি ফ্যামিলি হাসপাতাল গলি, নেভাল গেট এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে, দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url