চকবাজারে ভয়াবহ আগুন


December 18, 2022 at 05:30AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে ভয়াবহ আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ উদ্দিন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, চকবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লাগার ঘটনায় আমাদের ৬টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে: সচিব

এরশাদ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url