চট্টগ্রামে বিএসআরএম কারখানায় বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু


December 14, 2022 at 01:16AM
from jagonews24.com | rss Feed

চট্টগ্রামের বিএসআরএম কার‌খানায় বিস্ফোরণে মো. সোহেল আহমদ (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় কার‌খানায় এ ‍ঘটনা ঘটে। নিহত সোহেল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মহিষপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান হাজেরা এন্টারপ্রাইজের হয়ে বিএসআরএমের সোনাপাহাড় কারখানায় ওয়েন্ডিং কাজ করতেন সোহেল আহমদ। আজ (মঙ্গলবার) সকালে ওয়েল্ডিং কাজের সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/আরএডি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url