ব্রাজিলের সেমির স্বপ্ন গড়াল টাইব্রেকারে


December 10, 2022 at 05:40AM
from somoynews.tv | RSS Feed

ব্রাজিলকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে স্বপ্ন দেখিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে তার করা গোলের লিড ধরে রাখতে পারেনি সেলেসাওরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান বদলি নামা ব্রুনো পেটকোভিচ। আর তাতে দুদলের সেমিফাইনালের ভাগ্য গড়িয়েছে টাইব্রেকারে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটের নির্ধারণ হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনালের ফল।

এর আগে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে মোট ১৫টি শট নেয় ব্রাজিল। যার মধ্যে ৮টি শটই ছিল অন টার্গেটে। তবে ক্রোয়াট গোলরক্ষকের নৈপুণ্যে গোলশূন্য থাকতে হয়েছে সেলেসাওদের। অন্যদিকে পাল্টা আক্রমণে ৬টি শট নিলেও তার একটিও লক্ষ্যে রাখতে পারেননি মদ্রিচরা।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন নেইমার

৯ অন টার্গেট শটের পর অবশেষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে দশম শটে সফলতার মুখ দেখে ব্রাজিল। দারুণ নৈপুণ্যে দলকে লিড এনে দেন নেইমার। সঙ্গে ৭৭ গোল করে নাম লেখান পেলের পাশে। আর একটি গোল করতে পারলেই তিনি হয়ে যাবেন ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার।

আক্রমণে উঠে ডি-বক্সে ঢোকার আগে রদ্রিগোকে পাস দেন নেইমার। সে পাস নেইমার পাকেতা হয়ে আবার নেইমারের কাছে যায়। এগিয়ে এগিয়ে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ও ডিফেন্ডারদের পরাস্ত করে বল জালে জড়ান নেইমার।

আরও পড়ুন: নাচতে নাচতে মাঠে নেমেছে ব্রাজিল (ভিডিও)

১১৬ মিনিটে ক্রোয়েশিয়ার ভাগ্য পুনরুদ্ধার করেন বদলি নামা ব্রুনো পেটকোভিচ। ওরসিচের পাস দখলে নিয়ে ডি-বক্সের ভিতরে ঢুকে জোরালো শটে বেকারকে পরাস্ত করেন পেটকোভিচ। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ক্যাসেমিরোর শট লিভাকোভিচের হাতে লেগে ফিরে আসে। তাতে দুদলের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url