পাঁচ মিনিটেই হার্নান্দেজের গোলে এগিয়ে ফ্রান্স

December 15, 2022 at 01:13AM
from jagonews24.com | rss Feed
লুকাস হার্নান্দেজ ইনজুরিতে না পড়লে বোধহয় বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাওয়া হতো না থিও হার্নান্দেজের। সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগালেন থিও।

বিশ্বকাপের সেমিফাইনালটা দারুণভাবে শুরু করলো ফ্রান্স। থিও হার্নান্দেজের বা পায়ের দারুণশটে ম্যাচের ৫ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্রান্স। বিশ্বকাপে প্রথমবারের মত প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে গোল হজম করল মরক্কো।
আরআর/