পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


December 07, 2022 at 04:51AM
from somoynews.tv | RSS Feed

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মোমেন বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রদূত নাওকির প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুবিধার্থে রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন।

আরও পড়ুন : পশ্চিমাদের ভ্রমণ সতর্কতাকে ‘ঢং’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

উভয়পক্ষই জাপানি উৎপাদন দক্ষতা এবং কর্মসংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে আর্থ-সামাজিক অগ্রগতির জন্য জাপানের উন্নয়ন সহায়তাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

তারা স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url