চকবাজারে হার্ডওয়্যার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


December 18, 2022 at 01:45AM
from jagonews24.com | rss Feed

রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১০টা ৪৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

jagonews24

ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফট্যান্টে কর্নেল জিল্লুর রহমান বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

তিনি বলেন, রাত ১টা ৫ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়ছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। পরে বিস্তারিত বলা যাবে।

এমআরএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url