নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু


December 21, 2022 at 05:42AM
from somoynews.tv | RSS Feed

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় বজলুর রহমান (৭০) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় মাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত মৌলভী এলেম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ টেক্সেস বারের সাবেক সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ টেক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট রতন কান্তি ধর জানান, বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে হেঁটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পারাপার হচ্ছিলেন আইনজীবী বজলুর রহমান। এ সময় রোডে ব্যাটারিচালিত দুই ইজিবাইকের রেষারেষিতে এক পর্যায়ে আইনজীবী বজলুর রহমানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লিংক রোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আইনজীবী বজলুর রহমানকে নিয়ে ব্যস্ত থাকায় দুই ইজিবাইক চালক পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিজাউল হক দীপু সময় সংবাদকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে। পরে নিহতের স্বজনদের অনুরোধে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

সময় সংবাদকে তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ইজিবাইক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url